আইসিটি ডিভিশন সাপোর্টেড
ইনোভেশন

৪৯তম বিসিএস (বিশেষ) ২০২৫–এর বিজ্ঞপ্তিতে আবেদন চলছে। এই বিসিএস হবে শিক্ষার বিশেষ বিসিএস। এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে।

অনলাইনে ৪৯তম বিসিএসের পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২২ জুলাই (২২-০৭-২০২৫) দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ বৃস্পতিবার জানিয়েছে ৪৯তম বিসিএস (বিশেষ)-এর সময় আর বাড়ানো হবে না।

৪৯তম বিসিএসে অনলাইন আবেদনের নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র অনলাইনে পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে এই পরীক্ষাটির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ সালে প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্য।

আবেদনের মূল প্রক্রিয়া—

আরও পড়ুন

পিএসসিতে নতুন তিন সদস্য নিয়োগ

আবেদন ফি এবং জমাদানের পদ্ধতি—

সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ২০০/- (দুই শত) টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস পাঠিয়ে জমা দিতে হবে। ফি জমাদানের বিস্তারিত নির্দেশনা নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সন্তান পড়াশোনায় এআই ব্যবহার করছে, অভিভাবক কী করবেন

গুরুত্বপূর্ণ বিষয়—

ফি জমাদানের পর আবেদনপত্রে কোনো ধরনের সংশোধন করার সুযোগ থাকবে না, তাই সব তথ্য নির্ভুলভাবে পূরণের বিষয়ে সতর্ক থাকতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়াকালীন কারিগরি সহায়তার জন্য ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১, ০১৫৫৫৫৫৫১৫২ নম্বরে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) যোগাযোগ করা যাবে। ই-মেইল সহায়তাও (bpsc@teletalk.com.bd) থেকে মিলবে।

আবেদন বিস্তারিত, আবেদনের পদ্ধতি ও ফি জমাদানসহ বিস্তারিত জানতে এখানে দেখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×